সর্বশেষ আপডেট: 26 July, 2026
আপনার টাকা সুরক্ষিত। পেমেন্টে কোনো সমস্যা হলে আমরা সরাসরি সমাধান করি। নিচে সব পরিস্থিতি স্পষ্টভাবে বলা আছে।
প্যাকেজ কিনুন
পছন্দের কানেকশন প্যাকেজ বেছে পেমেন্ট করুন
ব্যালান্স যোগ হয়
অ্যাকাউন্টে কানেকশন ক্রেডিট যোগ হয়ে যায়
আনলক করুন
যোগাযোগ তথ্য দেখুন, যখন প্রয়োজন
ডাবল পেমেন্ট হয়ে গেলে
একই অর্ডারে দুইবার টাকা কাটলে অতিরিক্ত অংশ ফেরত দেওয়া হবে বা অ্যাকাউন্টে যোগ করা হবে।
পেমেন্ট সফল কিন্তু ব্যালান্স আসেনি
টাকা কাটা গেছে কিন্তু ক্রেডিট যোগ হয়নি? ট্রানজেকশন স্ক্রিনশট পাঠান — ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক করে দেওয়া হবে।
সিস্টেম ত্রুটির কারণে সেবা না পেলে
আমাদের প্ল্যাটফর্মের সমস্যায় আপনি ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ সহায়তা পাবেন।
ক্রয়ের ৭ দিনের মধ্যে কোনো কানেকশন ব্যবহার না করলে
প্যাকেজ কেনার ৭ দিনের মধ্যে একটিও কানেকশন ব্যবহার না করলে সম্পূর্ণ রিফান্ডের আবেদন করতে পারবেন। যোগাযোগ পেইজে অনুরোধ পাঠান।
ভুয়া বা বিভ্রান্তিকর প্রোফাইল আনলক করলে
কোনো প্রোফাইল ভুয়া বা বিভ্রান্তিকর তথ্যযুক্ত বলে যাচাই হলে সেই কানেকশন রিফান্ড করা হবে। প্রমাণসহ আমাদের জানান।
যোগাযোগ তথ্য একবার আনলক হলে
তথ্য দেখা হয়ে গেলে সেটা আর ফেরতযোগ্য নয়। তাই আনলকের আগে প্রোফাইলটি ভালো করে দেখুন।
৭ দিন পার হওয়ার পর মন পরিবর্তন
ক্রয়ের ৭ দিন পার হয়ে গেলে বা যেকোনো কানেকশন ব্যবহার করা হলে শুধু মন পরিবর্তনের কারণে রিফান্ড দেওয়া সম্ভব হয় না। তবে ব্যালান্সের কোনো মেয়াদ নেই — যখন প্রয়োজন ব্যবহার করুন।
প্রোফাইল পছন্দ না হলে
আনলক করার পর প্রোফাইলটি পছন্দমতো না হলে সেটা রিফান্ডের কারণ হিসেবে গণ্য হয় না। আনলকের আগেই বায়োডাটা ভালো করে পড়ুন।
যোগাযোগ পেইজে যান
আমাদের যোগাযোগ পেইজ থেকে বার্তা পাঠান।
সমস্যার বিবরণ দিন
কী হয়েছে লিখুন। ট্রানজেকশন নম্বর বা স্ক্রিনশট থাকলে যোগ করুন।
আমরা সমাধান করব
সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়া হয়।
এই পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ পেইজ থেকে জানান। কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই পলিসি সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।